ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও গ্রামীণফোনের মধ্যে ঢাকায় জিপি হাউজে একটি কৌশলগত অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং গ্রামীণফোনের সিবিও আসিফ নাঈমুর রশীদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে গ্রামীণফোন ইবিএলকে আইসিটি সেবা ও সমাধান দেয়ার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ আইসিটি উদ্যোগ ও অটোমেশন, বিশেষ করে স্কাইব্যাংকিং অ্যাপের সম্প্রসারণে সহায়তা দেবে।