আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ১০টি বেমেয়াদি অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ফান্ডগুলোর ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫০ পয়সা, সেকেন্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, থার্ড আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফোর্থ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, ফিফথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা, সিক্সথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা ১০ পয়সা, সেভেনথ আইসিবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা, এইটথ আইসিবি ইউনিট ফান্ডের ১ টাকা, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ১ টাকা ও আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি ৫৫ পয়সা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।