তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম থেকে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেল। আগামী বছরের শেষ নাগাদ ৩০০ কোটি ডলার ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে কোম্পানিটি। এর আওতায় শেলের জ্বালানি তেল ও গ্যাস ব্যবসার দুটি উপবিভাগ থেকে প্রায় এক-পঞ্চমাংশ কর্মী ছাঁটাই করা হবে। জানা গেছে, কোম্পানিটির বিশ্বব্যাপী বিভিন্ন কার্যালয়ের কর্মীদের সঙ্গে আলোচনা করে ছাঁটাই কার্যক্রম চালানো হবে। ধারণা করা হচ্ছে, এতে হিউস্টন ও হেগ কার্যালয় সবচেয়ে বেশি প্রভাবিত হবে। খবর ও ছবি দ্য গার্ডিয়ান
শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে শেল
তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম থেকে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেল।










