রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি ব্যাংকের পরিচালক রুখসানা হাসিন ও স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।