স্থানান্তরিত শাখাটি এখন থেকে নোয়াখালীর চরজব্বর থানার ৫ নং চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে অবস্থিত আনোয়ারা-ইসমাইল টাওয়ার থেকে পরিচালিত হবে। এ উপলক্ষে গতকাল নতুন ঠিকানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় সুবর্ণচর শাখার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মো. সোহেল খুরশীদ। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ব্রাঞ্চেস প্রধান ও এসভিপি মো. অলিউল্লাহ, কুমিল্লা জোনাল অফিসের প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন ও সুবর্ণচর শাখা প্রধান নিজাম উদ্দিন এবং স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, মো. হেলাল উদ্দীন ও নিজাম উদ্দীন ফারুক উপস্থিত ছিলেন।