চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আখতার পারভেজ চৌধুরী ও বি. কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। গতকাল সিএসইর ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারী পরিচালক পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

সভায় সিএসইর পরিচালক আব্দুল হালিম চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ইশতার মহল, মোহাম্মাদ নকিব উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক ও কোম্পানি সচিব রাজীব সাহা উপস্থিত ছিলেন। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসেনউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।