বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ ‘অর্থনৈতিক শুমারি-২০২৩’ প্রকল্পে নিয়োজিত ১ লাখ ২৫ হাজার তালিকাকারী, গণনাকারী ও সুপারভাইজারদের সম্মানী দেয়া হবে বিকাশে। অগ্রণী ব্যাংক ও বিকাশের সম্মিলিত উদ্যোগে সম্মানী বাবদ প্রকল্পের ৪০০ কোটি টাকা শুমারি কর্মীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংকের জিএম মোহাম্মদ ফজলুল করিম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় অগ্রণী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান, মো. আবুল বাশার এবং গভর্নমেন্ট পার্টনারশিপ মেহমুদ আশিক ইকবালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।