কৃষকদের আর্থিক সহায়তা করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসের (সিদীপ) নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদার কাছে এ আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় সাউথইস্ট ডিএমডি পরিচালক মো. মাসুম উদ্দীন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।