চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় আমদানxকৃত গাড়ি বিক্রি ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রলম্বিত চিপস্বল্পতার কারণে গাড়ি বাজারে এ প্রভাব পড়েছে। শুক্রবার কোরিয়া অটোমোবাইল ইমপোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন (কেএআইডিএ) এক বিবৃতিতে জানায়, গত মাসে নতুন নিবন্ধিত বিদেশী গাড়ি ছিল ১৬ হাজার ২২২ ইউনিট। ২০২১ সালের একই মাসে যা ছিল ১৭ হাজার ৩৬১ ইউনিট। জানুয়ারিতে সর্বোচ্চ বিক্রীত তিন গাড়ি ছিল বিএমডব্লিউর ৫২০ সেডান, আউডির এ৬ টিএফএসআই কোয়াট্রো সেডান ও বিএমডব্লিউর এক্স৩ এসইউভি। ইয়োনহাপ এজেন্সি
দ. কোরিয়ার আমদানীকৃত গাড়ি বিক্রি কমেছে ৬.৬%
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় আমদানxকৃত গাড়ি বিক্রি ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রলম্বিত চিপস্বল্পতার কারণে গাড়ি বাজারে এ প্রভাব পড়েছে।










