সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সব ধরনের টেলিভিশন, রেডিও, প্রিন্ট, সিনেমা, ডিজিটাল, আউটডোর এবং ক্রিয়েটিভ সার্ভিসের জন্য কমিউনিকেশন পার্টনার হিসেবে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ সারওয়ার, ডিরেক্টর মোস্তফা মাঈন সারওয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং উম্মে হাবিবা পূনাম; এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ডিজিটাল মার্কেটিং সাবাব সাব্বির প্রমুখ।