গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরো বড় পরিসরে মতিঝিল শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি মতিঝিলের ৮৬-৮৭ নম্বর ভবন রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারে (দ্বিতীয় তলা) এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল প্রধান (দক্ষিণ) তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল প্রধান (উত্তর) একেএম তারেক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্রের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন এ শাখায় আধুনিক প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, লকার সার্ভিস ও ডেডিকেটেড সিআরএম সুবিধা রয়েছে। উল্লেখ্য, বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি।—বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখা এখন আরো বড় পরিসরে নতুন ঠিকানায়
গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরো বড় পরিসরে মতিঝিল শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।










