সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিএসই বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অথিতি ছিলেন ব্রেন স্টেশন ২০২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন এসেনশিয়াল ড্রাগনের এমডি প্রফেসর ড. এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আসাদ হোসেন। তৃতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।