চীনা বাজারে চ্যালেঞ্জ সত্ত্বেও প্রথম প্রান্তিকে নিশানের পারফরম্যান্স ছিল স্থিতিশীল। কারণ হিসেবে জাপান ও উত্তর আমেরিকায় উৎপাদন এভং বিক্রি পুনরুদ্ধার বিশেষভাবে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। নিশানের এ মুনাফা আসন্ন প্রান্তিকে ইতিবাচক উদাহরণ স্থাপনের ইঙ্গিত দেয়। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
বুধবার নিশানের পক্ষ থেকে বলা হয় জুন পর্যন্ত তাদের নিট মুনাফা দ্বিগুণেরও বেশি হয়েছে। কারণ ইয়েনের দুর্বলতা এবং জাপান ও উত্তর আমেরিকায় বিক্রির উন্নতি চীনের পতনকে পুষিয়ে নিয়েছে। প্রথম প্রান্তিকে ৭৫ কোটি মার্কিন ডলার নিট মুনাফা করেছে নিশান। রেনো ও নিশানের কৌশলগত বিনিয়োগের নতুন জোটের তৈরি করেছে। কারণ নিশান বৈদ্যুতিক গাড়ির বাজারে তার অবস্থান শক্তিশালী করার পাশাপাশি অটোমোটিভ শিল্পে উদ্ভাবন চালানোর লক্ষ্য তারা রাখে।
নিশানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাকোতো উচিদা বলেন, ‘প্রথম প্রান্তিকে আমরা অন্যান্য অঞ্চলে আমাদের পারফরম্যান্সের মাধ্যমে চীনা বাজারের মন্থরতা পুষিয়ে নিতে সক্ষম হয়েছি, ফলে বছরওয়ারি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অটো নির্মাতা তার বার্ষিক নিট মুনাফার পূর্বাভাসও ৩১ হাজার ৫০০ কোটি ইয়েন থেকে ৩৪ হাজার কোটি ইয়েনে উন্নীত করেছে।’
জাপানি কোম্পানি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ফ্রান্সের রেনোর নতুন বৈদ্যুতিক গাড়ির উদ্যোগে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। নিশান বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্যে অটোমোটিভ শিল্পে অনিশ্চয়তা মোকাবেলা করছে।










