এরই মধ্যে মাইক্রোসফটের অফিশিয়াল স্টোরে বর্ধিত মূল্য কার্যকর হয়েছে এবং অন্যান্য খুচরা বিক্রেতাও দ্রুতই দাম বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ ইঞ্চি স্ক্রিনের বেজ মডেলের সারফেস ল্যাপটপ ৭-এর দাম ১০০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ ডলারে। এছাড়া স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর, ৬৪ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট এসএসডির একটি ল্যাপটপ ৭ মডেলের বর্তমান দাম প্রায় ৩ হাজার ৬৫০ ডলার। অন্যদিকে সমপরিমাণ র‍্যাম ও স্টোরেজের ১৬ ইঞ্চি ‘ম্যাকবুক প্রো’ (এম৫ প্রো চিপসেট) পাওয়া যাচ্ছে ৩ হাজার ৩০০ ডলারে। খবর এনগ্যাজেট