ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এ অংশীদারত্বের আওতায় ডিএইচএস অটোসের গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার অটো লোন সেবা নিতে পারবেন। এছাড়া যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে উভয় প্রতিষ্ঠান।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় র্যাংগস ব্যাবিলোনিয়া বিল্ডিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব অ্যাসেট ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. জাহেদ চৌধুরী এবং ডিএইচএস অটোসের চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ব্যাংক এশিয়া জানায়, এ অংশীদারত্বের ফলে গ্রাহকদের অটো ফাইন্যান্সিং সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে। একই সঙ্গে ব্যক্তি ও পরিবারের জন্য মানসম্মত গাড়ির মালিকানা অর্জনের সুযোগ বাড়বে। এ উদ্যোগ অটোমোটিভ ও আর্থিক সেবা খাতের বিকাশে অবদান রাখবে বলেও আশা করছে ব্যাংকটি।










