বাংলাদেশ
টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ঢাকাস্থ কার্যালয়ে গত বৃহস্পতিবার ক্যাপিটাল
মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও বিটিএমএর মধ্যে
একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিএমএসএফের
পক্ষে সভাপতিত্ব করেন চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও সিএমএসএফের বোর্ড
অব গভর্নর (বিওজি) সদস্য আসিফ ইব্রাহিম এবং বিটিএমএর পক্ষে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মাদ আলী খোকন। সভায় টেক্সটাইল সেক্টরের বিনিয়োগকারীদের ঘোষিত বিগত বছরগুলোর অবণ্টিত লভ্যাংশ সিএমএসএফের তহবিলে আনার জন্য মতামত বিনিময় করা হয়। টেক্সটাইল সেক্টরে ৫৬টি প্রতিষ্ঠান রয়েছে যারা বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশ এখনো পুরোপুরি সিএমএসএফের তহবিলে জমা করেনি। সভায় এ অবণ্টিত লভ্যাংশ
সিএমএসএফের তহবিলে আনার ব্যাপারে বিটিএমএর সভাপতি ইতিবাচক মত প্রকাশ করেন।
এ সময় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মোহাম্মাদ
হাসান বাবু, সিএমএসএফের বিওজি সদস্য ডা. শেখ তানজিলা দীপ্তি, আরএমসির চেয়ারম্যান আমিনুল করিম ও এএএমসির চেয়ারম্যান
মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। গত ১৬ এপ্রিল
অবণ্টিত লভ্যাংশ তহবিলে আনার বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশান
অব ব্যাংকস (বিএবি) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স
অ্যাসোসিয়েশানের (বিআইবি) সঙ্গে আলোচনা সভা করে সিএমএসএফ। —বিজ্ঞপ্তি
অবণ্টিত লভ্যাংশ ইস্যুতে সিএমএসএফ ও বিটিএমএর সভা অনুষ্ঠিত
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ঢাকাস্থ কার্যালয়ে গত বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও বিটিএমএর মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










