নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) গতকাল মিয়ানমারের বর্তমান সংকট এবং প্রতিবেশী অঞ্চলে এর প্রভাব শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। এতে আলোচক হিসেবে ছিলেন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) প্রেসিডেন্টের মুখপাত্র ও উপদেষ্টা কিয়াও জাও; এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রেমন্ড কুন-সান লাউ, এসআইপিজির সিনিয়র ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রমুখ।
এনএসইউতে মিয়ানমার সংকটবিষয়ক আলোচনা সভা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) গতকাল মিয়ানমারের বর্তমান সংকট এবং প্রতিবেশী অঞ্চলে এর প্রভাব শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে।










