বৈশ্বিক মহামারীর পর গ্রাহক পরিষেবা শক্তিশালী করা ও বৈশ্বিক বিমানবন্দরগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদার করার উদ্যেগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বৃহৎ বিমানবন্দর ইঞ্চিওন। সম্প্রতি ২০২৩ এসিআই সিএক্স গ্লোবাল সম্মেলনে ইঞ্চিওন বিমানবন্দরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। ২০২৩ এসিআই সিএক্স গ্লোবাল সম্মেলন হচ্ছে বিমানবন্দর গ্রাহকের অভিজ্ঞতার ওপর আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে ৬২টির বেশি দেশ ও ৬০০ বিমানবন্দর থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইঞ্চিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা লি হাগ-চি দাবি করেছেন, বিমানবন্দর এখন আর কেবল পরিবহন পরিষেবা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়ে নেই। যাত্রীদের যাওয়া-আসায় সুন্দর কিছু মুহূর্ত তৈরি করে দেয়, যা তারা সঙ্গে নিয়ে বাসায় যান। ইঞ্চিওন এক্ষেত্রে গ্রাহকবান্ধব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। ইঞ্চিওন আগামী দিনগুলোয় ভ্রমণকারীর লাগেজ পরিবহনে পরিবর্তন আনা হবে বলে নিশ্চিত করেছেন লি। দ্য কোরিয়া হেরাল্ড
বৈশ্বিক নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠা করবে ইঞ্চিওন
বৈশ্বিক মহামারীর পর গ্রাহক পরিষেবা শক্তিশালী করা ও বৈশ্বিক বিমানবন্দরগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদার করার উদ্যেগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বৃহৎ বিমানবন্দর ইঞ্চিওন।










