এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমডি ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মাদ মাহবুবুর রহমান ও সোহেল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান প্রমুখ। এজিএমে ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডারসহ এএমডি মো. নুরুল আজীম, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী। —বিজ্ঞপ্তি