স্থূলতা মোকাবেলায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে ২০২৫ সালের ১ অক্টোবর থেকে রাত ৯টার আগে টিভিতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেখানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনলাইনের মাধ্যমেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। ২০২১ সালে কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন একই ধরনের প্রতিশ্রুতি দেন। তবে খাদ্যশিল্পকে বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে বিধিনিষেধ কার্যকরের সময় পিছিয়ে দেয়া হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের সর্বশেষ সাধারণ নির্বাচনে লেবার পার্টির ইশতেহারে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। খবর বিবিসি
জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে বিধিনিষেধ যুক্তরাজ্যে
স্থূলতা মোকাবেলায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ দিতে যাচ্ছে যুক্তরাজ্য।










