করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, আর্থিক বাজার এবং অর্থায়ন খাতে তার ২৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
ওয়ান ব্যাংকে যোগদানের আগে ইফতেখার আহমেদ জাফর দুই দশকেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তার সবশেষ কর্মকালে তিনি বাংলাদেশের বৃহত্তম ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের অংশ হিসেবে পণ্যের উদ্ভাবন, ডিজিটাল সংযোগ বৃদ্ধি এবং মাল্টি কারেন্সি সলিউশন প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।
স্ট্রাকচার্ড প্রডাক্ট, ডেরিভেটিভস, ক্যাশ ও ট্রেড সার্ভিসেস এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় তার দীর্ঘদিনের দক্ষতা রয়েছে। পেশাগত জীবনে তিনি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
শিক্ষাজীবনে ইফতেখার আহমেদ জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম), ইনসীঅ্যাড ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এআইটি) বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন। —বিজ্ঞপ্তি










