ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট অঞ্চলের ৩৭ শাখা ব্যবস্থাপক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, লোন, রিকভারি এবং আরো উন্নত গ্রাহকসেবা নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চলতি বছরের জন্য গৃহীত কৌশলগত ব্যবসায়িক নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।
সভায় সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধান, ঢাকা অঞ্চলের ৩৭ জন শাখা ব্যবস্থাপক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম সদস্যরা উপস্থিত ছিলেন।










