০২৩ সালের প্রথম প্রান্তিকে যাত্রীসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড করেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। আগের বছরের তুলনায় ৪৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৩১ হাজার জনে পৌঁছেছে। লন্ডন, ব্যাংকক ও ঢাকায় ফ্লাইট বাড়ানোর ফলে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কাতার নিউজ এজেন্সির তথ্যানুযায়ী, জানুয়ারিতে বিমানবন্দরে ৩৫ লাখ ৬০ হাজার, ফেব্রয়ারিতে ৩২ লাখ ৪০ হাজার ও মার্চে ৩৫ লাখ যাত্রী ভ্রমণ করেছে। এছাড়া বিমানবন্দরে উড়োজাহাজের আনাগোনা ১৮ শতাংশ বেড়ে ৫৬ হাজার ৪১৭টিতে উত্তীর্ণ হয়েছে। প্রথম প্রান্তিকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৫ লাখ ৪০ হাজার টন কার্গো পরিচালনা করেছে এবং ৮০ লাখ ব্যাগ সরিয়েছে। বছরের প্রথম প্রান্তিকে বিমানবন্দরটির সবচেয়ে ব্যস্ততম রুট ছিল লন্ডন, ব্যাংকক, ঢাকা, ম্যানিলা ও জেদ্দাহ। এর আগে ২০২২ সালে বিমানবন্দরটি আগের বছরের তুলনায় যাত্রীসংখ্যায় ১০১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। সে সময় ৩ কোটি ৫৭ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছে। আরব নিউজ
কাতারের হামাদ বিমানবন্দরে যাত্রী বেড়েছে ৪৪.৫%
০২৩ সালের প্রথম প্রান্তিকে যাত্রীসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড করেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।










