বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে দেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অ্যান্ড কমার্স অব ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।

সাক্ষাৎকালে দেশের বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়। ভিশন-২০৪১ বাস্তবায়নে সরকারের সঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তারা। বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে সংগঠনটি।

এ সময় পুনরায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হওয়ায় সালমান এফ রহমানকে অভিনন্দন জানান এফআইসিসিআইর সদস্যরা।