বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড গ্রুপ তাদের এয়ার সেডানের নতুন মডেল বাজারে এনেছে। তবে অন্য গাড়িগুলোর চেয়ে এটি কিছুটা ভিন্ন, কারণ এটি লুসিডের এখন পর্যন্ত সবচেয়ে কম দামি মডেল।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার রাওলিনসন বলেছেন, লুসিড এয়ার পিওর নামে এ মডেলের দাম শুরু হবে ৮৭ হাজার ৪০০ ডলার থেকে। এর একটি অল হুইল ড্রাইভ ভার্সনটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে। রিয়ার হুইল ড্রাইভ ভার্সনটি আসবে আগামী বছর।  এছাড়া লুসিড এয়ার টওরিং নামে আরেকটি অল হুইল ড্রাইভের মডেল বাজারে আনতে যাচ্ছে। এটি একবার চার্জ দিলে ৪২৫ মাইল পর্যন্ত চলতে সক্ষম। লুসিড বলছে, এখন পর্যন্ত যত মডেল বাজারে এসেছে এটি তার মধ্যে সবচেয়ে কর্মক্ষম। প্রতি কিলোওয়াট ঘণ্টায় এটি ৪ দশমিক ৬ মাইল পথ চলতে পারবে।