মালয়েশিয়ার জিডিপি চলতি বছরের প্রথম প্রান্তিকে সম্প্রসারণ হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। রয়টার্সের বিশ্লেষকদের ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে যা কিছুটা বেশি। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে ঘুরে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম) ও পরিসংখ্যান বিভাগের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতিটি। বিএনএমের গভর্নর নূর শামসিয়াহ মোহাম্মদ ইউনূস বলেন, ‘শ্রমবাজার পরিস্থিতি উন্নয়ন, চলমান বৃহদাকার প্রকল্প ও পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর ফলে জানুয়ারি-মার্চ প্রান্তিকে সম্প্রসারণ হয়েছে মালয়েশিয়ার অর্থনীতি।’










