সম্প্রতি নৌ সদর দপ্তরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকে নৌবাহিনীর পক্ষে নৌ শিক্ষা পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এম শামছুজ্জামান ভূঞা ও এআইইউবির পক্ষে প্রো ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান স্বাক্ষর করেন। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এবং এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন ড. এবিএম সিদ্দিক হোসেন ও রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।