এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। নগরীর আর নিজাম সড়কে রূপালী ব্যাংক টাওয়ারে শনিবার আয়োজিত এ সভায় চট্টগ্রাম বিভাগের আওতাধীন সব শাখা ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম স্বল্প ও নিম্ন সুদবাহী আমানত সংগ্রহ; সিএমএসএমই ও অন্যান্য খাতে ঋণ বিতরণ; খেলাপি ঋণ আদায়; ফরেন রেমিট্যান্স ও অটোমেটেড চালান সংগ্রহসহ বিভিন্ন সূচকে চট্টগ্রাম কার্যালয়ের অর্জনের হার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত উল্লিখিত খাতগুলোয় অগ্রগতি ও অর্জনের হার আনুপাতিক হারে আশানুরূপ নয়। এ পরিপ্রেক্ষিতে ২০২৬ সালে হিসাব সমাপনীতে এসব ব্যাংকিং সূচকে এ কার্যালয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।

ব্যাংকের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান এসএম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক আরশাদ হোসেন চৌধুরী (চট্টগ্রাম পূর্ব); শেখ কামাল উদ্দিন আহমেদ (চট্টগ্রাম পশ্চিম); গোলাম মোহাম্মদ মহিউদ্দীন দস্তগীর (চট্টগ্রাম উত্তর) এবং মো. সেলিম (কক্সবাজার)।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত, মো. জামাল আবু নাছের ও মো. মিজানুর রহমান; সংশ্লিষ্ট ৫৮টি শাখা ও একটি উপশাখার শাখা ব্যবস্থাপক বা শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।