সুন্দরবনের জেলেদের জীবিকা উন্নত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক প্রয়োজনীয় সহায়তা দেবে। এ উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে জেলেদের মোট ১০টি বড় ইঞ্জিন চালিত নৌকা ও জাল দেয়ার পাশাপাশি মোট ৫০টি ছোট নৌকা ও জাল বিতরণ করা হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘এ সহায়তার মাধ্যমে তারা ঋণ-জটিলতা থেকে মুক্ত হবে ও আর্থিক স্বাধীনতা লাভ করবে।’
সুন্দরবনের জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেবে ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড
সুন্দরবনের জেলেদের জীবিকা উন্নত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক প্রয়োজনীয় সহায়তা দেবে।










