বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।