থাইল্যান্ডের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি শুরু করেছে টয়োটা। দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম বিজেডফোরএক্স দিয়ে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ইভি বাজারে প্রবেশ করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সরকারি ভর্তুকি সুবিধা কাজে লাগিয়ে বাজারটিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে টয়োটা। বিজেডফোরএক্স হলো টয়োটার বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডের বাইরের প্রথম ইভি। গাড়িটি জাপানে তৈরি এবং ১৮ লাখ ৩০ হাজার বাথে (৪৯ হাজার ৯০০ ডলার) বিক্রি করা হবে। দেশটির বাজারে গাড়িটি ছয়টি রঙে পাওয়া যাচ্ছে। একবার চার্জ দিলে গাড়িটি সর্বোচ্চ প্রায় ৪০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এ দূরত্বকে ইভির দীর্ঘতম পাল্লার শ্রেণীতে রাখা হয়েছে। গত ফেব্রুয়ারিতে থাই সরকার ইভিপ্রতি ১ লাখ ৫০ হাজার বাথ পর্যন্ত ভর্তুকির ঘোষণা দেয়। এ ভর্তুকি পাওয়ার যোগ্যতা অর্জনকারী প্রথম জাপানি গাড়ি বিজেডফোরএক্স। জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির ক্ষেত্রে থাইল্যান্ডের বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ড টয়োটা। ২০২১ সালে সংস্থাটি দেশটিতে ২ লাখ ৪০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। বিজেডফোরএক্স দিয়ে ইভির ক্ষেত্রেও শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হতে চায় টয়োটা।
নিক্কেই এশিয়া
বিজেডফোরএক্স দিয়ে থাইল্যান্ডের ইভি বাজারে টয়োটা
থাইল্যান্ডের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি শুরু করেছে টয়োটা। দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম বিজেডফোরএক্স দিয়ে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ইভি বাজারে প্রবেশ করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।










