বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে ‘রিসেন্ট ফরেক্স পলিসি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আবুল হাসেমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি এবং বাফেডার ট্রেজারার মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির ডিএমডি এবং বাফেডার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সুভাস চন্দ্র দাস এফসিএমএ, এফসিএ। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এফইপিডির পরিচালক মো. সরোয়ার হোসেন এবং অতিরিক্ত পরিচালক রোকসানা আক্তার। —বিজ্ঞপ্তি
বাফেডার উদ্যোগে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেডা) উদ্যোগে ‘রিসেন্ট ফরেক্স পলিসি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










