নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা দিতে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি জেসিএক্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রাহকেরা ইউনাইটেড ফাইন্যান্সের আবাসন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং জেসিএক্স গ্রুপের প্রধান নির্বাহী এম তারেক হোসেন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং ইউনাইটেড ফাইন্যান্সের শাখা ব্যবস্থাপনা বিভাগের প্রধান এনায়েত লতিফ। এছাড়া দুই প্রতিষ্ঠানের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই অংশীদারত্বের মাধ্যমে জেসিএক্সের গ্রাহকদের জন্য আরো সহজ ও সুবিধাজনক অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দায়িত্বশীল ঋণ প্রদান প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

—বিজ্ঞপ্তি