সন্তানদের কর্মস্থলে তাদের মায়েদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এবার অন্য রকমভাবে মা দিবস পালন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ব্যাংকের এ সাফল্যযাত্রায় সহকর্মীদের ভূমিকা তুলে ধরে তাদের জীবনে মায়েদের অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সব মায়ের প্রতি নিজের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।