এ উপলক্ষে গতকাল রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বর্তমান সময়ে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গভর্ন্যান্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্সের গুরুত্বের কথা বলেন। বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘লেখক তার দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও পর্যবেক্ষণ বইটিতে তুলে ধরেছেন, যা পাঠকদের বিষয়গুলো গভীরভাবে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহায়তা করবে।’
লেখক এম নূরুল আলম বইটি নিয়ে তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট গভর্ন্যান্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।’
তিনি আরো জানান, বইটির একটি স্মারক কপি তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন। এ সময় অর্থমন্ত্রী বইটির প্রকাশ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এসএম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায় ও মোহাম্মদ আল-আমীনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা।










