৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৫ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৯৫ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা।