স্পেশাল বেস্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আইসিসি চতুর্থ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সি এ পুরস্কার গ্রহণ করেন। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল। —বিজ্ঞপ্তি
কর্ণফুলী ইন্স্যুরেন্সের আইসিসি ইমার্জিং এশিয়া অ্যাওয়ার্ড অর্জন
স্পেশাল বেস্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আইসিসি চতুর্থ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।










