গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড বিদ্যমান ‘‌এন’ ক্যাটাগরি থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত মোট ১০ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ) বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি উন্নীত হয়। আগামীকাল ক্যাটাগরিটি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিসি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫১ পয়সায়। 

গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং গত ১৪ জুন পর্যন্ত গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

ডিএসইতে গত বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮ টাকা ৬০ পয়সা।