চুয়াডাঙ্গার জীবননগর-কালিগঞ্জ রোডে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম এশা, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক বাজার কমিটির সভাপতি এমআর বাবু, কোম্পানির শোরুম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহাদুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল লতিফ প্রমুখ।