বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ব্যবসায় প্রশাসন বিভাগ সম্প্রতি বিইউএফটি-ডিবিএ অ্যালামনাই গেট টুগেদারের আয়োজন করে। এতে দেশী এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন শিল্পের ৪০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. মুঈনুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।