রাজধানীর বাসাবোয় রূপালী ব্যাংক পিএলসির ৩৭তম উপশাখা হিসেবে ‘বাসাবো উপশাখা’র কার্যক্রম শুরু হয়েছে। খিলগাঁও শাখার নিয়ন্ত্রণাধীন নতুন উপশাখাটির উদ্বোধন উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি পারসুমা আলম। রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল রহিম, ব্যবসায়ী মো. মুরতুজা, নূর মোহাম্মদীয়া (সা.) হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. লোকমান হাকিম।
রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন
রাজধানীর বাসাবোয় রূপালী ব্যাংক পিএলসির ৩৭তম উপশাখা হিসেবে ‘বাসাবো উপশাখা’র কার্যক্রম শুরু হয়েছে।










