বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন আবদুল্লাহ নোমান। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এমডির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিন দশকের বেশি সময় আবদুল্লাহ নোমান বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত। দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের আগে তিনি ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) পদে কর্মরত ছিলেন এবং এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। —বিজ্ঞপ্তি