বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ফান্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা ও মিডল্যান্ড ব্যাংকের এমডি মো. আহসান-উজ জামান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাসার ও মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে।










