আসন্ন রমজানে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতির সময়েও প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। এতে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন না ঘটার বিষয়টি নিশ্চিত করা হবে।
এছাড়া রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের নিয়মে চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত।










