স্কটল্যান্ডে দুটি গলফ কোর্স রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২১ সালে যেগুলো ৪৪ লাখ পাউন্ড বা ৫৪ লাখ ৪০ হাজার ডলার লোকসান গুনেছে। বৃহস্পতিবার প্রকাশিত নথিতে এ তথ্য উঠে এসেছে। বিখ্যাত টার্নবেরি গলফ রিসোর্ট পরিচালনায় রয়েছে ট্রাম্প পরিবার পরিচালিত এসএলসি টার্নবেরি লিমিটেড। কভিড-১৯ মহামারীর কারণে তাদের কর-পূর্ব লোকসান হয়েছে ৩৭ লাখ পাউন্ড। অন্যদিকে স্কটল্যান্ডের অ্যাবরদিনে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব স্কটল্যান্ড লিমিটেড পরিচালিত গলফ ক্লাবটির কর-পূর্ব লোকসান ৬ লাখ ৯৭ হাজার পাউন্ড। রয়টার্স
স্কটল্যান্ডে ট্রাম্পের গলফ কোর্স লোকসানি প্রতিষ্ঠান
স্কটল্যান্ডে দুটি গলফ কোর্স রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২১ সালে যেগুলো ৪৪ লাখ পাউন্ড বা ৫৪ লাখ ৪০ হাজার ডলার লোকসান গুনেছে।










