এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, ডিএমডি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘মিডল্যান্ড ব্যাংক তার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে আরো সম্প্রসারিত করছে। পাশাপাশি গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ এছাড়া গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ব্যাংকটির প্রধান নির্বাহী।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়। এছাড়া ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং সেন্টারগুলোয় গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের অংশগ্রহণে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।