চীনের পরিষেবা খাত আগস্টে আট মাসের সর্বনিম্নে। কাইশিন চায়না জেনারেল সার্ভিসে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুলাইয়ের ৫৪ দশমিক ১ পয়েন্ট থেকে আগস্টে ৫১ দশমিক ৮ পয়েন্টে নেমেছে। যেখানে পিএমআই ৫০ পয়েন্টের ওপরে থাকলে সম্প্রসারণ ও নিচে থাকলে সংকোচন বোঝায়। খবর রয়টার্স।
ব্যবসায়িক কার্যক্রমের মন্দাবস্থা নতুন ব্যবসায়ি কম প্রবৃদ্ধি দেখিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারগুলোর ক্ষেত্রে যেখানে অর্ডারের পরিমাণ কম ছিল। চলমান প্রবণতাটি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) অফিশিয়াল পিএমআই ডাটার সঙ্গে মিলে যায়, যা পরিষেবা খাতের মধ্যে চাহিদা কমার ইঙ্গিত রাখছে।
অর্থনৈতিক তথ্য প্রতিবেদন ও জনসংখ্যার পরিসংখ্যানে ধীর প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে চীনের অর্থনীতির প্রতি আস্থা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।










