দক্ষিণ ভারতের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা নীলগিরিতে। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত জেলাটিতে চা উৎপাদন প্রায় ১৩ শতাংশ কমেছে। খবর বিজনেস লাইন।
সাধারণত সেপ্টেম্বরে নীলগিরিতে অনুকূল বৃষ্টিপাত চায়ের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। ফলে এ বছরও এ মাসে উৎপাদন আগের তুলনায় বেড়েছে। তবে বছরের শুরুতে করোনার প্রভাব এবং মাঝামাঝি সময়ে ভারতে সংক্রমণের হার বৃদ্ধিতে প্রান্তিক উৎপাদনে বেশ বড় প্রভাব ফেলেছে। সব মিলিয়ে তিন প্রান্তিকে জেলাটির চা উৎপাদন কমেছে ১২ দশমিক ৬৮ শতাংশ।










