নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অ্যারোসল রিসার্চ ল্যাব বাংলাদেশে জাইকার প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেয়। আলোচনায় বায়ুদূষণ মোকাবেলায় দুই পক্ষই বায়ুদূষণ রোধে তাদের প্রচেষ্টা এবং অঙ্গীকার তুলে ধরে। এ সময় জাইকার প্রতিনিধি মুরাকামি শিন ঢাকা ও চট্টগ্রামে বায়ুদূষণ মোকাবেলায় তাদের সহযোগিতামূলক প্রচেষ্টার কথা তুলে ধরেন। এনএসইউর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ খান বায়ু বিশুদ্ধকরণের মূল কৌশল উপস্থাপন করেন। —বিজ্ঞপ্তি