আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিনিয়োগ ও অন্যান্য পরিচালন খাত থেকে আয় বাড়ার সুবাদে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা বেড়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ মে বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৩০ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১। এর ৪৩ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ২৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল ডিএসইতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৫ টাকা ৯০ থেকে ১৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।